করোনাকালীন শিক্ষাব্যবস্থায় কাজ করছে স্কুল ৩৬০

৫ জানুয়ারি, ২০২১ ২২:১৮  
দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজেশনে এগিয়ে নিতে কাজ করতে চায় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেট ইনেশিয়েটিভ। করোনাকালীন ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা এগিয়ে নেওয়ায় তাদের ডিজিটাল শিক্ষাব্যবস্থা কেন্দ্রীক সফটওয়্যার স্কুল-৩৬০ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে স্কুল-৩৬০ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুর রহমান। তিনি বলেন, এই সফটওয়্যার একটি উদ্যেক্তাদের প্লাটফর্ম। এখান থেকে উদ্যেক্তারা তাদের নিজেদের এলাকায় আইটি সেন্টার করে সারা বাংলাদেশে ডিজিটাল শিক্ষা নিয়ে কাজ করতে পারছে। আমরাই প্রথম কোম্পানি যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর বায়োমেট্রিক হাজিরা মেশিনের ডেটা সেন্ট্রাল সার্ভারে প্রেরণ করতে সক্ষম হই। বর্তমানে দেশের ৩০ জেলার ৩২৩টি উপজেলার ১ হাজার ২০০টিরও বেশি স্কুলে এই সফটওয়্যার সেবা দিয়ে যাচ্ছে। এই প্লাটফর্ম থেকে উদোক্তারা শিক্ষা ব্যবস্থাপনা সিস্টেম এর পাশাপাশি একধিক টেকনোলজি সার্ভিস নিয়ে কাজ করতে পারবে। যেমন: উকিল দপ্তর (উকিল ব্যবস্থাপনা সফ্টওয়ার ), ১ফর্দ (শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইকমার্স ), হাজিরাখাতা (ক্লাউড ভিত্তিক সেন্ট্রাল ডিজিটাল হাজিরা সিস্টেম) ইত্যাদি। এই প্লাটফর্ম এর মাধ্যমে উদোক্তারা তাদের নিজেদের এলাকাতে নিজস্ব আইটি প্রতিষ্টান গড়তে পারবে। অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এ অংশ নিতে সফট স্কিল এর বিকল্প নেই। আর এই শিল্প বিপ্লব হবে আইটি উদ্যোক্তাদের মাধ্যমে। স্কুল ৩৬০ দেশব্যাপী দুই শতাধিক উদ্যোক্তা তৈরি করেছে। আমি আশা করবো এভাবে আরও অনেক তরুণ উদ্যোক্তা তৈরিতে এগিয়ে এসে দেশকে এগিয়ে নেবে।